শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৭ জুন ২০ ২২
৯:৩৬ অপরাহ্ণ

বন্যা পরিস্থিতি সাববিক না হওয়া পর্যন্ত আমি এলাকার মানুষের পাশে থাকবে: সাংসদ হাবিব

সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন,দেশের দুর্যোগ কালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের খোজ খবর নিছেন, তিনির নির্দেশে অামরা কাজ করে যাচ্ছি।

এই দেশের মেহনতি মানুষরা দু মুটে ভাত খেতে পারে দেশের মানুষ অনাহারে না থাকেন সে লক্ষে শেখ হাসিনা দ্ররিদ মানুষের হাতে খাদ্য সহায়তা করে যাচ্ছেন। বন্যা পরিস্থিতি সাববিক না হওয়া পর্যন্ত আপনাদের সন্তান এলাকার মানুষের পাশে থাকবে,প্রবাসীরা দেশের উন্নয়নের অংশীদার,তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সাংসদ হাবিব ১৭ জুন শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে তেতলী উত্তরপাড়ায় খাজামহল আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে’র উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের কান্ট্রি কমিটির সভাপতি আলী নেওয়াজ আজিজ এর সভাপতিত্বে ও তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা পরিচালায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী আতিকুর রহমান,সমাজসেবক হাজী শাহ আলম,সিলেট কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জায়েদ আলী,দক্ষিণ সেচ্ছাসেবকরীগের সভাপতি নিজাম আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের সদস্য কয়েছ আহমদ।

উপস্থিত ছিলেন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক সানু আহমদ,তেতলী ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক ও ট্রাস্ট সদস্য জয়নাল আবেদ্বীন ইমন প্রমুখ। ট্রাস্টের পক্ষ থেকে ২ শতাধিক অসহায় বন্যার্তদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ