বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
৮ নভেম্বর ২০ ২৩
৬:০ ২ অপরাহ্ণ

লাউয়াছড়া বনে ঢুকে ট্রেনের ইঞ্জিন বিকল হলে ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুর্বল থাকার কারণে বিকল হয়ে পড়ে। এতে সিলেটের সাথে ১ ঘন্টা সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢুকার পর ইঞ্জিন দুর্বল হয়ে বিকল হয়ে পড়ে।

পরে ট্রেনটি পিছন দিকে টেনে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, জয়ন্তিকা একপ্রেস এর ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুর নিয়ে যাওয়া হয়।

লাউয়াছড়া এলাকা উঁচু থাকায় ট্রেন চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলতে পারে। ট্রেনটি সরানো হলে বেলা ২টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ