২:৩৮ অপরাহ্ণ
১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা
১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৯টায় সিলেট নগরীর ঝরনারপারস্থ ঝরনা ১নং বাসায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সভাপতি মো. সাজুওয়ান আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আলকাছ এবং যুগ্ম সম্পাদক মো. আব্দুল মুকিত এর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক দপ্তর সম্পাদক মারুফ আহমদ, খোয়াজ রহিম সবুজ, রমাপদ চক্রবর্তী, মালেক আহমদ, এডভোকেট মোয়ামিন চৌধুরী বাপ্পী, এস এম আলী আশরাফ মামুন, মো. শাহজাহান চৌধুরী, নিয়ামুল হক সায়েম, মুহিবুবুর রহমান এবাদ, মুন্না আহমদ, অলিউর রহমান অলি, বাবুল নাগ, গোলাপ আহমদ, মো. নিজামুল হক শিমুল, মো. বাদল মিয়া, এ এইচ চৌধুরী, বাপ্পা দাস, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রোম্মান রশিদ, সহ সভাপতি সৌরভ আহমদ, অংকুশ প্রমুখ। বিজ্ঞপ্তি