মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১২ নভেম্বর ২০ ২৪
৭:৪৬ অপরাহ্ণ

ফ্যাসিবাদের দোসর সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনতে হবে -----মুহাম্মদ ফখরুল ইসলাম
সিলেট মহানগরীর আরো ২ থানায় জামায়াতের নতুন কমিটি গঠন

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দীর্ঘ ১৭ বছর পর দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আওয়ামী লীগের পতন হলেও রাষ্ট্র ও সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা বসে রয়েছে। তারা ছাত্র-জনতার রক্তস্নাত বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র করছে। ৫ আগস্টের গণহত্যার ঘটনায় সিলেটসহ দেশে মামলা হলেও খুনীরা প্রকাশ্য ঘুরাফেরা করছে।

বিভিন্নভাবে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের কোটি কোটি পাচার করলেও দুর্নীতিবাজদের গ্রেফতার করা হচ্ছেনা। যা ছাত্র-জনতার বিপ্লবের পরিপন্থি। অবিলম্বে ফ্যাসিবাদের দোসর সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের গ্রেফতার করে শাস্থির আওতায় নিয়ে আসতে হবে।

তিনি মঙ্গলবার বিকেলে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নতুন শেসনের কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার প্রমূখ।

সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২৫-২৬ শেসনের জন্য মহানগরীর কোতোয়ালী পূর্ব ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে থানা সমুহের নতুন কমিটি ঘোষণা করেন মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। কোতোয়ালী পূর্ব থানা : মহানগরীর কোতোয়ালী পূর্ব থানায় রফিকুল ইসলাম মজুমদার আমীর, নজরুল ইসলাম শোয়েব নায়েবে আমীর, মো: মুহিব আলী সেক্রেটারী, এডভোকেট জুনেদ আহমদ ও আব্দুল মোতালেব সহকারী সেক্রেটারী নির্বাচিত হন। শাহপরান পশ্চিম থানা: মহানগরীর শাহপরান পশ্চিম থানায় মোহাম্মদ শাহেদ আলী আমীর, মো: আব্দুর রব নায়েবে আমীর, মো নজরুল ইসলাম সেক্রেটারী, সোহেল আহমদ রিপন ও মাওলানা আহমদ হোসাইন সহকারী সেক্রেটারী নির্বাচিত হন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ