আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১:৫৬ পূর্বাহ্ণ
কমলগঞ্জে দেড় ঘন্টায় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিল ছাত্রলীগ
কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মৌলভীবাজারের কমলগঞ্জে এক কৃষকের পাকা ধান কেটে দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছে মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামের কৃষক আলতা মিয়ার এক বিঘা জমিতে পাকা ধান কাটতে নামেন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে কাটা ধান জমি থেকে বাড়িতে পৌঁছে দেন তারা।
এ সময় কৃষক আলতা মিয়া বলেন, ধান কাটার উপযুক্ত হলেও করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়েছিলাম। যে শ্রমিক পাই তারা বেশি মজুরি দাবি করে। এ কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলাম। আজ মাত্র দেড় ঘণ্টার মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা সব ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সালমান ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মাসুমের নেতৃত্বে মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুমেল,মুরাদ,কামরুল, হৃদয়, উজ্জ্বল, রকিব,রনি,জাকির,রাজু অর্ধশতাধিক নেতাকর্মীর ধান কাটায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়। তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ।
মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.সাইফুল ইসলাম সালমান বলেন, কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছে না। এমন খবর পেয়ে আমরা ছাত্রলীগের সদস্যদের নিয়ে জমিতে চলে যাই। একজন কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ