৮:১৭ অপরাহ্ণ
গোয়াইনঘাট আল ইসলাহ'র ঈদ পুনর্মিলনী
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ গোয়াইনঘাট উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ০৯ জুন ২০২৫ রোজ সোমবার, সকাল ১০ টায় আঙ্গারজুর আলিম মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা ছয়ফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাওলানা মসদ্দর আলী, উপদেষ্টা মাওলানা শফিকুর রহমান, মাওলানা শফিকুর রহমান, হাফিজ নাজমুল ইসলাম হাসান, মাওলানা আব্দুল কাদির সিরাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওলানা মোঃ শাব্বির আহমদ, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ ময়নুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শাহেদ আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা আল আমিন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মোঃ কামাল উদ্দিন, মাওলানা মুশাহিদ আলী, মাওলানা নুরুল আলম, হাফিজ আবু বকর, হাফিজ গুলজার আহমদ, হাফিজ বিলাল উদ্দিন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলা শাখার সহ সভাপতি হাফিজ আখতার হোসেন, মামুন রশিদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাহফুজ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রমজান আলী, মাষ্টার শওকত আলী, হুমায়ুন আহমদ, ইমাম উদ্দিন, নাজিম উদ্দিন প্রমুখ।