কুলাউড়া প্রতিনিধি:
৫:১৬ অপরাহ্ণ
কুলাউড়ায় করোনায় আক্রান্ত হয়ে প্রবাসীসহ তিন জনের মৃত্যু
কুলাউড়ায় গত ২ দিনের ব্যবধানে ভয়ঙ্কর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসী সহ তিন জনের মৃত্যু হয়েছে। এরা গত ১৫ দিন থেকে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হলে করোনা টেস্টে তাদের পজেটিভ আসে। এরপর চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৩ জুলাই শনিবার ২ জন ও ৪ জুলাই রবিবার ১ জনের মৃত্যু হয়।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার উত্তর কুলাউড়ার বাসিন্দা হারিছ খাঁন (৬০) জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে ৩০ জুন মৌলভীবাজার আল হামরা হাসপাতালে এবং জয়চন্ডি ইউনিয়নের লৈয়ারহাই এলাকার আজিজ উদ্দিনের স্ত্রী হেনা বেগম (৫৫) ১ জুলাই সিলেটের নুরজাহান হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দুজন ৩ জুলাই শনিবার মারা যান।
এদিকে কাতার ফেরত প্রবাসী উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আকল মিয়ার ছেলে সুমন আহমদ (৩৬) ১৮ দিন করোনার সাথে যুদ্ধ করে সিলেটের উইমেন্স হাসপাতালে (০৪ জুলাই) রবিবার সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। প্রবাসী সুমন কাতারস্থ ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এই তিনজন করোনা আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুতে তাঁদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়াও কুলাউড়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বর্তমানে ৩১ জন রোগী হোম আইসোলেশনে কুলাউড়া সরকারি চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার বলেন, করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত দুইদিনে তিনজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলনে চিকিৎসা নিচ্ছেন ৩১ জন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ