১২:৫৩ অপরাহ্ণ
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ এর উদ্যোগে খাদ্য উপহার বিতরণ
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ এর সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ এর পক্ষ থেকে করোনা আক্রান্তদের মধ্যে খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল বাছিত, সাবুল হোসেন,সায়েক হোসেন ও হাসিন হাসনাত এর সহযোগিতায় এ খাদ্য উপহার বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন -সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক এডভোকেট মাফুজুরর রহমান মাজফুজ এডিশনাল পিপি, এডভোকেট আজমল আলী, সিলেট জেলা আওয়ামীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিলেট জেলা স্বেচছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, উপজেলা স্বেচছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ খান, আব্দুল হানিফ খান, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা আহমদ হোসেন খান, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, তথ্য ও গবেষনা সম্পাদক জুয়েল মনসুর, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রাহেল সিরাজ, জেলা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান সাদিক, শুভ দেব, বুধবারী বাজার ইউনিয়ন স্বেচছাসেবক লীগের সভাপতি বেলাল আহমদ জয়, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ লিটন, বাদেপাশা ইউনিয়ন স্বেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুহেল আরিয়ান, ছাত্রলীগ নেতা ইপক আহমদ, আব্দুস সোবহান প্রমূখ।