বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
২৪ ফেব্রুয়ারী ২০ ২৬
৯:৫৩ অপরাহ্ণ

বিএনপি নেতা ফয়ছল আহমদ জসি’র উদ্যোগে ৩০নংওয়ার্ডে দোয়া ও ইফতার মাহফিল
স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: সংসদ সদস্য এম এ মালিক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, গত ১৫ বছরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ।

স্বাস্থ্য ও শিক্ষা—এই দুই খাতকে আমরা সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চাই। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে স্বাস্থ্যসেবার ঘাটতি দ্রুত পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।” তিনি জানান,সংশ্লিষ্ট তিন উপজেলার ইউএনওদের সঙ্গে মাসিক সমন্বয় সভা শুরু হবে এবং দক্ষিণ সুরমা থেকেই প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান ও ভাষা আন্দোলনসহ বিভিন্ন সময়ে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের মানুষের কল্যাণ ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংসদ সদস্য এম এ মালিক ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সিলেট সদর-দক্ষিণ ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক,ফয়ছল আহমদ জসি’র আয়োজনে ও সিলেট মহানগর ৩০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় জৈনপুরস্ত ফয়ছল আহমদ জসি’র নিজ বাসভবনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।ইতোমধ্যে দক্ষিণ সুরমায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জেও উন্নয়ন কার্যক্রম শুরু হবে।

বালাগঞ্জের সঙ্গে মৌলভীবাজারের সরাসরি যোগাযোগ ব্যবস্থার দাবির প্রসঙ্গে তিনি বলেন, “ব্রিজ নির্মাণ সময়সাপেক্ষ হলেও অস্থায়ীভাবে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”সংসদীয় অধিবেশন শেষে দক্ষিণ সুরমার স্বাস্থ্য খাত নিয়ে আরও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে। যুক্তরাজ্য বিএনপি নেতা ও সিলেট সদর-দক্ষিণ ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক,ফয়ছল আহমদ জসি’র সভাপতিত্বে ও ৩০নং ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম এর পরিচালনায়। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির’ বক্তব্য সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আহমদ মকুল,সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সিলেট জেলা কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল। এসময় উপস্তিত ছিলেন বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন জাবেদ আমীন সেলিম, ৩০নং ওয়ার্ড বিএনপি নেতা আজমল হোসেন,নরুল ইসলাম,বিএনপি নেতা শাহ আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। শেষে মরহুমা খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান ও ভাষা আন্দোলনসহ বিভিন্ন সময়ে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন প্রধান অতিথি সাংসদ সদস্য এম এ মালিক।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ