বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ ::
২৮ এপ্রিল ২০ ২১
৩:৩৩ পূর্বাহ্ণ

আম পারাকে কেন্দ্র করে বাপ বেটার হাতে ভাতিজা খুন

মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগান সেকশনে আম পারাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে আপন চাচা ও চাচাতো ভাইদের হাতে নৃশংসভাবে খুন হলো সুমন গোয়ালা (৩৬)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন চাচা মনোহর গোয়ালা (৫০) ও চাচাতো দুই ভাই বিশ্বজিৎ গোয়ালা (২২) ও সনজিৎ গোয়ালা (৩২)। তারা তিনজন চাম্পারায় চা বাগানের বড়লাইন এলাকার চা-শ্রমিক।

মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান এলাকার সীমান্তবর্তী ২৫ নং চা সেকশনে এ ঘটনাটি ঘটে। নিহত সুমন গোয়ালা একই লাইনের মনোহর গোয়ালার ছোট ভাই বিমল গোয়ালা ওরফে সাধুর ছেলে। স্হানীয় সূত্রে জানা যায়, সুমন গোয়ালা ২৫নং সেকশনে গরুর রাখালি করতো। সেকশনের মধ্যেই একটি আম গাছ থেকে বার বার আম পেরে নিতেন চাচা মনোহর গোয়ালা। কয়েক বার সে বাঁধা দিলে তার কথা কর্ণোপাত করেনি চাচা ।

পরে বাধ্য হয়ে সে বিষয়টি চা-বাগান ব্যবস্থাপক কাছে অভিযোগ করে। এই বিষয় নিয়ে ক্ষিপ্ত হন চাচা মনোহর গোয়ালা ও দুই ছেলে । এ নিয়ে গত কয়েকদিন থেকেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিলো। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব থেকে উৎপেতে থাকা মনোহর ও তার দুই ছেলে পাহাড়ের ভেতর তার উপর অতর্কিত হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করে গা ঢাকা দিয়েছে ঘাতকরা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার এ,এসআই আনিসুর রহমান। এদিকে খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান এর নেতৃত্বে ওসি (তদন্ত) সোহেল রানা, এসআই মহাদেব সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, আসামি ধরতে পুলিশের অভিযান চলছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ