১২:৫৩ অপরাহ্ণ
ধর্মপাশায় কামরুজ্জামান উজ্জ্বল নামের এক পলাতক আসামি গ্রেপ্তার
ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা কামরুজ্জামান উজ্জ্বল (৩৫) কে গতকাল শনিবার রাতে উপজেলা সদরের আনন্দ মোড় থেকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। উজ্জ্বল নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার পলাতক আসামি ছিলেন।
ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, উপজেলার একটি কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষিকা (৩২) কে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার শারিরীক ভাবে মেলামেশা করার অভিযোগ এনে ওই শিক্ষিকা (৩২) বাদী হয়ে গত ২৩জুন উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা কামরুজ্জামান উজ্জ্বলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্মপাশা থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই তিনি (উজ্জ্বল) পলাতক ছিলেন। আজ (২৬জুলাই) রোববার সকালে আসামি উজ্জ্বলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।