রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১০ জুন ২০ ২২
৭:৩৫ অপরাহ্ণ

সাইক্লোন এর বিশেষ সভায়: ১৩ জুন হতে প্রতি সোমবারে সাহিত্য সভা পুনরায় শুরুর সিদ্ধান্ত

চার দশকের অধিক সময়ের পুরনো (প্রতিষ্ঠাকাল ১৯৮০) সাহিত্য,সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন, সিলেট এর বিশেষ সভা ৯ জুন সংগঠনের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাইক্লোন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাইক্লোন এর প্রতিষ্ঠাকালীন সভাপতি সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, প্রাক্তন সভাপতি ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার, সাইক্লোন সদস্য বাংলাদেশ ব্যাংকের ডিজিএম (ক্যাশ) মোঃ আশরাফ হোসেন (জামান), সাইক্লোন সিলেট এর পরিচালকঃ শিক্ষা- পরেশ চন্দ্র দেবনাথ ও পরিচালকঃ সমাজসেবা- মোহাম্মদ আলী আকতার।

সভায় গৃহীত প্রস্তাবে আগামী ১৩ জুন সোমবার বিকাল সাড় ৫টা (বাদ আসর) হতে প্রতি সপ্তাহে সিলেট সিটি সেন্টারে (লেভেল ৯, কক্ষ নং ৯০৬) সাহিত্য সভা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। অপর প্রস্তাবে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সদস্যদের সাথে যোগাযোগ বৃদ্ধি এবং আগামী ডিসেম্বরে সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। সভায় সাইক্লোন, সিলেট এর প্রাক্তন সভাপতি যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বিশিষ্ট কলামিস্ট ও রম্য লেখক হারান কান্তি সেনের অর্থায়নে তাঁর প্রয়াত মা বাবার স্মৃতি রক্ষার্থে "সাইক্লোন ননী গোপাল সেন - সাধনা সেন সাহিত্য পদক" চালু করার সিদ্ধান্ত নেয়া হয় এবং নীতিমালা প্রণয়ন করতে সেলিম আউয়াল ও এডভোকেট আব্দুস সাদেক লিপন কে দায়িত্ব দেয়া হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ