শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৩০ জুন ২০ ২২
১১:৪০ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের নয়া কমিটি গঠন

বিশ্বের বিভিন্ন দেশে অবস্হানরত প্রবাসীদের সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলা সদর কার্য্যালয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন নতুন কমিটির আংশিক তালিকা প্রবাসী উন্নয়ন পরিষদের নির্বাচন কমিশন প্রধান হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

নতুন কমিটির সভাপতি- নির্বাচিত হয়েছেন সংগঠনের সাবেক ও কোছাপ সাধারণ সম্পাদক এম,সি,বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা মোঃ মঈন উদ্দিন মনি(পর্তুগাল প্রবাসী) সাধারণ সম্পাদক- ফরহাদ আহমেদ নূর(ফ্রান্স প্রবাসী) সাংগঠনিক সম্পাদক- দুলাল আহমদ(সৌদি প্রবাসী),অর্থ সম্পাদক মোঃ জুয়েল রানা (বাহরাইন প্রবাসী) ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন দিলোয়ার হোসেন খান(সৌদি প্রবাসী)।

নির্বাচন কমিশন কতৃক জানা গেছে তপসীল ঘোষণার পর সভাপতি, সাধারন সম্পাদকসহ প্রতিযোগী প্রার্থী মনোনয়ন দাখিল করলেও বন্যা কবলিত কোম্পানীগঞ্জবাসীর দূর্দশার কথা ভেবে আলোচনা সাপেক্ষে মনোনয়ন প্রত্যাহার করায় প্রতিপদে একক প্রার্থী হওয়ায় নতুন কমিটির আংশিক তালিকা প্রকাশ হয়।

আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ হবে। নতুন কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দিয়েছেন নির্বাচন কমিশন। উৎসাহ উদ্দীপনায় ঘোষিত কমিটির আত্মপ্রকাশ বিভিন্ন লাইভ চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ