শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
২৯ জুন ২০ ২২
১০ :২৭ অপরাহ্ণ

শাল্লার সাংবাদিকদের উদ্যোগে ত্রান বিতরণ

সুনামগঞ্জের শাল্লায় প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করা হয়।

বুধবার বেলা ১১ টায় উপজেলার হবিবপুর ইউনিয়নের ভোলানগর,কাশিপুর,চাকুয়া (নয়াহাটি) রামপুর, আনন্দপুর জগন্নাথের আখড়া, আনন্দপুর দক্ষিন হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, হবিবপুর, বাহাড়া ইউনিয়নের নোয়াগাঁও নতুন হাটি, আঙ্গারুয়া নতুন হাটিতে উক্ত ত্রান বিতরন কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসময় উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন । ত্রান বিতরনে সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ফজলে রাব্বানী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস উপজেলার প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযুষ, প্রেসক্লাব সহ-সভাপতি বকুল আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক বিপ্লব রায়, সাংগঠনিক সম্পাদক শান্ত তালুকদার, ক্রিয়া বিষয়ক সম্পাদক কালিপদ রায়, প্রকাশনা সম্পাদক আর সি দাস, সদস্য শংকর ঋষি প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ