বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৪ এপ্রিল ২০ ২০
৯:৫৯ অপরাহ্ণ

ছাতকে করোনার সন্দেহ নমুনা পরীক্ষায় ৮ জনের রিপোর্ট ৯ দিনে ও মিলছেন না

ছাতক প্রতিনিধি:: সিলেটের ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকারি অধ্যাপক ডাক্তার মইন উদ্দিন সিলেটের প্রথম করোনা  আক্রান্ত  হওয়ার পর তার সহকারি করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি এড়াতে ছাতকে  হোম কোয়ারেন্টাইনে থাকা সন্দেহভাজন নমুনা সংগ্রহ করে ৮ জনের পরীক্ষা রিপোর্ট ৯দিনে ও মিলছেন ন অভিযোগ উঠেছো। গত ৬ এপ্রিল সৈয়দ আহমদ কবির সহ ৮জনকে সন্দেহভাজন নমুনা সংগ্রহ  করে জাতীয় রোগির রক্ত , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)  পাঠানো
হয়েছে।এ ঘটনায়   ৩টি পরিবার লকডাউন করেছেন উপজেলা প্রশাসন। তাদেরকে
লকডাউন করে  ৩টি পরিবারে খোজঁ খবর ও কেউ নেননি। চরম মানবেতর জীবন যাপন
করছেন। জানা গেছে,সিলেটে করোনা  ভাইরাসে আক্রান্ত হওয়ায় এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক’এর চেম্বার সহকারী ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানকার  গ্রামের  সৈয়দ আহমদ কবিরের বাড়ি লকডাউন করে ৩টি পরিবার কে গত ৬ এপ্রিল ১৪দিন নিজ ঘরে থাকার নিদের্শনা দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা হেলথ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত ছিলেন। বাড়িটি লকডাউনের পর থেকে ৩টি পরিবারের ১৮ সদস্য নিজ ঘরেই অবস্থান করেছে  হতদরিদ্র  অসহায়  পরিবাবের চরম খাদ্য সংকট দেখা দেয়৷ প্রশাসন ও জনপ্রতিনিধি সহ কেউই তাদে খবর নেয়নি বলে বলে অভিযোগ করেছেন।
করোনার আতংকে গ্রামের লোকজন ও তাদের সাহায্য কেউ এগিয়ে আসেনি। তাদেরকে
হঠাৎ করে বাড়ি লকডাউন করায় চরম দুর্ভোগে পড়েছে ৩টি পরিবারের ১৫সদস্য নিয়ে চরম মাবেতর জীবন-যাপন করছে। এব্যাপারে  সৈয়দ আহমদ কবির প্রতিনিধিকে কে জানান, ৩টি পরিবারের ১৫ সদস্য নিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি, ডাক্তার সন্দেহভাজন নমুনা সংগ্রহ ৮জনের পরীক্ষার রিপোট আমরা ৯দিনে ও মিলছে না। ডাক্তারদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে আজ নয় কাল এভাবে
৯দিন অতিবাহিত হয়ে হচ্ছে। এব্যাপারে ইউপির চেয়ারম্যান আবুল হাসনাত জানান, করোনা পরীক্ষায় ৮ জনের রিপোর্ট ৯ দিনে ও মিলছে না। একাধিবার ডাক্তারদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা সঠিক করে বলতে পারছেন কবে আসবে। এব্যাপারে  উপজেলা হেলথ কর্মকর্তা রাজিব চক্রবর্তী জানান, ৮জনের সন্দেহভাজন নমুনা সংগ্রহ মধ্যে ২য় দফায় আবারো ২জন মহিলা নমুনা গত
বৃহস্পতিবার জাতীয় রোগত্ত¡র , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পাঠানো হয়েছে। বিপোট আসছে ১০দিন লাগতে পারে।
এব্যাপারে উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ গোলাম কবির জানান, লকডাউন
করার তিন পরিবার খোজ রাখার জন্য দায়িত্ব স্থানীয় চেয়ারম্যান মেম্বার বলা হয়েছে। খাবার সংকট খবর কেউ ও আমাকে জানানি। এ বিষয় টি আমি খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ