রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৩ মার্চ ২০ ২২
১২:৫০ পূর্বাহ্ণ

জহির-তাহির উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না: মোঃ আজম খান
সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোঃ আজম খান বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশের  স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে নগরীর পাঠান পাড়া জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা  ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিরের সভাপতিত্বে ও  শিক্ষক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মহান মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মোঃ গুলজার খান, বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আহমেদ আফজল সিরাজ পাবেল। বক্তব্য রাখেন-সিনিয়র শিক্ষক শিপ্রা রাণী রায়, বিধান রঞ্জন কর, মোঃ আব্দুল কাইয়ুম, ডালিয়া শাহানা, দীপ্তা দে, প্রশান্ত কুমার পাল, সহকারী শিক্ষক দীপংকর রায়, খালেদা বেগম, বুশরা খানম, মোশররফ হোসেন, মাছুম আহমদ, সৈয়দ নাছিম আহমেদ, আব্দুল বাছিত তরফদার প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ