বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
২৮ অক্টোবর ২০ ২১
৯:১০ অপরাহ্ণ

কমলগঞ্জে সিপাহী হামিদুরের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সম্মৃখ সমরে মৃত্যুবরণকারী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসন, প্রেসক্লাব ও বিজিবির উদ্যোগে দলই বিজিবি ক্যাম্প সংলগ্ন বীরশ্রেষ্ট সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী প্রদান করে। শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে মহান স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ও তার সহযোগীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।


কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক, মেয়র জুয়েল আহমদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, ধলই বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল কাইয়ুম, শাব্বির এলাহী, মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ