শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৫ জুন ২০ ২২
১০ :৫২ অপরাহ্ণ

সিলেট ও সুনামগঞ্জে ওয়াটারএইড ও আইডিয়ার ত্রান সহায়তা

ওয়াটারএইড বাংলাদেশ এর সহযোগীতায় উন্নয়ন সংস্থা আইডিয়া গত বৃহস্পতিবার ও শুক্রবার সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলায় এবং সিলেট জেলার সদর ও কোম্পানিগঞ্জ উপজেলার মোট ২৫০০ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেছে।

ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল নিরাপদ পানি ১০ লিটার, খাবার স্যালাইন ১০ প্যাকেট, ১টি গোসলের সাবান, ১টি লন্ড্রি সাবান, ২ ডজন মোমবাতি, ১ ডজন ম্যাচ বাক্স, ২ টি বড় প্যাকেট বিস্কুট এবং কিশোরী ও মহিলাদের মাসিককালিন স্বস্থ্য পরিচর্চার জন্য ব্যাবহার উপযোগী ২ টি সূতি কাপড়।

বন্যায় আটকে পড়া পরিবারের মাঝে ত্রান সরবরাহ কার্যক্রম প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে। এক বিবৃতিতে আইডিয়া জানানো হয় যে, ওয়াটারএইড ও আইডিয়ার যৌথ উদ্যোগে ত্রাণ কার্যক্রমে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধীদের সংষিøষ্ট কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ