রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৪ মার্চ ২০ ২২
৭:৫২ অপরাহ্ণ

রাখালগঞ্জ হতে সিলেট ফেঞ্চুগঞ্জ রোড সংযোগ প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে: এমপি হাবিব
সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন রাখালগঞ্জ বাজার হতে সিলেট ফেঞ্চুগঞ্জ রোড সংযোগ প্রকল্পের দুই কোটি টাকার কাজ শীঘ্রই শুরু হবে। এ এলাকার সড়ক যোগাযোগ উন্নয়নে আমি ওয়াদা বদ্ধ। নির্বাচনের সময় আমি কথা দিয়েছিলাম অনুন্নত এ জনপদের উন্নয়নে আমি কাজ করব। আমি আমার কথা রক্ষা করব ইনশাআল্লাহ।
 
এমপি হাবিবুর রহমান হাবিব গতকাল রোববার রাতে ফরেন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ট্রাষ্ট (ইফর্ট)এর সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

ইফর্ট বাংলাদেশ কার্যকরী কমিঠির আয়োজনে এমপি হাবিবুর রহমানের বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
 
সংসদ সদস্য হাবিবুর রহমান আরো বলেন জনগনের সেবার মাধ্যমে আল্লাহর সান্তুষ্টি অর্জনই তার লক্ষ্য আর সে লক্ষে তিনি কাজ করে যাচ্ছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া এবং বঙ্গবন্ধুর স্বপনের সোনার বাংলা গঠনে তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবাসী গ্রুপ ইফর্টের কেন্দ্রীয় কমিঠির সাধারণ সম্পাদক, এনটিভি' র স্পেন ব্যুরো প্রধান,  সিলেট জেলা কমিটি স্পেনের আহবায়ক সেলিম আলম, ইফর্ট বাংলাদেশ কার্যকরী কমিটির সাধারন সম্পাদক, সমাজকর্মী অলিউর রহমান, দাউদপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক আতিক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, ইউপি মেম্বার হিরা মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সানুর মিয়া, সাধারণ সম্পাদক শমস উদ্দিন, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া, ইফর্টের সহ সভাপতি এনাবুর রহমান, কোষাধক্ষ্য ছালেহ আহমদ ছালিক, রকিব আলী প্রমূখ।

মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সহ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ