রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৫ জুন ২০ ২২
১:০ ৯ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং এফআইভিডিবি সূচনা প্রকল্পের সহযোগীতায় মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সূচনা প্রকল্পের জিসিডিও মোঃ সাজিদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট এনেসথেসিওলোজিস্ট ডা. ফাতেহা রেজওয়ানা।ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী,পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম,ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু,উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান,দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা। আরও উপস্থিত ছিলেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সরকারী-বেসরকারী সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, সূচনা প্রকল্পের নিউট্রিশন অফিসার মো: হানজালা রহমান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ