১০ :৪৪ পূর্বাহ্ণ
ঈদের বাকী ৪দিন
এখনো বিক্রি হয়নি নবীগঞ্জের কালা তুফান, দাম উঠেছে সাড়ে ৫লক্ষ টাকা
জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ থেকে:: ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার সংলগ্ন সাতাইহাল গ্রামের এ.কে.এম মেহেদী হাসান সুমন পরিচর্যায় বড় হওয়া ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘কালা তুফান। কোরবানির জন্য প্রস্তুত করা কালা তুফানের ওজন প্রায় ২৪ মণ। ৫ ফুট ৩ ইঞ্চি লম্বা ও ৬ ফুট ১১ ইঞ্চি উচুঁ। বিক্রির জন্য কালা তুফানের দাম হাঁকা হয়েছিল সাড়ে ৭ লাখ টাকা কিন্তু এর দাম উঠেছে মাত্র সাড়ে ৫লক্ষ টাকা।
তিন বছর আগে পাবনার আড়াকান্দি থেকে আনা গাভী থেকে ২০১৭ সালে জন্ম হয় কালো ও সাদা রঙের ফ্রিজিয়ান প্রজাতির ষাঁড়টির। জন্মের পর থেকে কোনো প্রকার ক্ষতিকর ও মোটাতাজাকরণ ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে বলে জানা গেছে। শান্ত প্রকৃতির ও গায়ের রং কালো হওয়ায় এ.কে.এম মেহেদী হাসান সুমন শখ করে ষাঁঢ়টির নাম রেখেছেন ‘কালা তুফান’।