রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৬ জুন ২০ ২২
১০ :১১ অপরাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবসে কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 'একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন।'- প্রতিপাদ্যের আলোকে গতকাল রোববার (৫ জুন) বিকেলে শহিদ স্মৃতি টুকেরবাজার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ জাতের গাছ রোপণ করা হয়।

এসময় অধ্যক্ষ মোঃ গোলাম নবী, ক্লাবের সভাপতি আবিদুর রহমান, সহ সভাপতি ফায়জুর রহমান, সেলিম খন্দকার, সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, উবায়দুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুক রানা, কোষাধ্যক্ষ সাজিদুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ সোলাইমান, সদস্য বেদন আহমদ বাঁধন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ