১১:১২ পূর্বাহ্ণ
বিএনপি ক্ষমতায় আসলে গুম-খুনের রাজনীতি আর থাকবে না: আসাদুজ্জামান
যুক্তরাজ্য বিএনপির সহ- সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে গুম-খুনের রাজনীতি আর থাকবে না। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যারা বুকে লালন করে তারা কখনো গুম-খুনের রাজনীতি করতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন বিএনপির নেতাকর্মীদের নীতি-নৈতিকতার উপর অটল থাকার দীক্ষা দিয়েছেন।
রবিবার (২৬ জানুয়ারি) পৃথক পৃথক কর্মসূচিতে তিনি একথা বলেন। যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আহমদ রবিবার সকালে সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি সিলেট জেলা বিএনপি সহ-সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ শাখার সমন্বয়ক কামাল উদ্দিনের পিতা-মাতার কবর জিয়ারত করেন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। বিকেলে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদ সায়েম আহমদ সোহেলের অসুস্থ মা'কে দেখতে সিলেটের ওয়েসিস হাসপাতালে যান ও তার চিকিৎসার খোঁজ-খবর নেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সিলেট জেলা যুবদলের সহ-শ্রম বিষয় সম্পাদক মোহাম্মদ কিনু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী তার সাথে ছিলেন।