শুক্রবার, আগস্ট ২৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৪ অক্টোবর ২০ ২০
১:১৭ অপরাহ্ণ

রেজাউল হক-কে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলার অভিনন্দন

কেন্দ্রীয় কৃষক লীগের সহ অর্থ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট মহানগর কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল হক রাসেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। 

রোববার (২৪ অক্টোবর) মিরাবাজারস্থ এলাকায় তাকে এই সংবর্ধনা দেন  বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ. আর. শাকিল, সাধারণ সম্পাদক সেবুল আহমদ সাগর, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান মাহবুব, ক্রীড়া সম্পাদক আলী হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি সামাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমদ প্রমুখ। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ