শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৭ এপ্রিল ২০ ২০
৬:২৮ অপরাহ্ণ

মধ্যরাতে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের হামলা-ভাংচুর

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ:: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম মল্লিকপুরে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ সুলতান পাশা ও বন্ধু আমিনের বাড়িতে হঠাৎ প্রায় শতাধিক লোক নিয়ে হামলা করে কতিপয় ব্যক্তিরা। 
নাহিদ সুলতান পাশা জানান- রবিবার রাত ১০ টার দিকে এ হামলা ঘটে। 
হামলাকারীরা তার ব্যক্তিগত দুইটি মোটরসাইকেল সহ বন্ধু আমিনের একটি মোটরসাইকেল ভেঙে ফেলে। 

তারপর তারা তার বাড়িতে তৈরি করা ব্যক্তিগত কার্যালয়ে প্রধানমন্ত্রী ও শেখ মুজিবুর রহমানের ছবি ভেঙে ফেলে। সেখানে থাকা আরও কিছু কম্পিউটার সামগ্রী ও টেবিল ভাঙ্গা হয়। 

এরপর হামলা চুড়ান্ত পর্যায়ে তার ঘরের দেয়াল ভেঙে ভেতরে যায় হামলাকারীরা। তারা সেখানে মহিলাদের হুমকি দেয় এবং তাদের অশ্লীল কথাবার্তা বলা হয় বলে জানিয়েছেন বাড়ির মালিক পাশা।

তিনি আরও জানান- হামলার কিছুক্ষণ পর ফেঞ্চুগঞ্জ থানার ওসি বদরুজ্জামান এসে ভাংগা দৃশ্যের ছবি ধারণ করে নিয়ে গেছেন। লকডাউন থাকায় সকালে মামলা দায়ের করার সিদ্বান্ত নিয়েছেন পাশা।

একই সময়ে পাশের বাড়ির আলমারি, টেলিভিশন, সাইকেল সহ বেশ কিছু সরঞ্জাম ভেঙে ফেলে হামলাকারীরা। এমনকি রেহাই পায়নি ছোট একটি শিশুও। তাকেও মারার হুমকি দেয় বলে জানান ভুক্তভোগী। সেই বাড়িতে থাকা প্রায় ৫০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

উল্লেখ্য নাহিদ সুলতান পাশা জানান- ঘটনার সাথে যুক্ত ছিলেন- একই  গ্রামের ইউসুফ মিয়ার পুত্র শিবলু (২৮) সুহেল (২২) আবিল মিয়ার পুত্র আনিছ(৩৩) আরিফ, শরিফ, ওলি মিয়ার পুত্র আবুল কালাম(৩৩) আলমগীর, আলাল, কানু মিয়ার পুত্র অনিক(২১), মোহাম্মদ আলীর পুত্র পারভেজ(৩০), মুজাফরের পুত্র মফিজ (২৮) ধেড়েশ নিয়ার পুত্র আসুক(২৬), শাহজাহান মিয়ার পুত্র সেলিম, তারেক(২২), শুকুর মিয়ার পুত্র লালু(৩২) হামিদ মিয়ার পুত্র রুমেল(২২) চান্দা মিয়ার পুত্র শাকেল(২৪)সহ অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তি। 
 
নাহিদ সুলতান পাশা জানান- প্রায় দু-সপ্তাহ পূর্বে তিনি মাদকবিরোধী আন্দোলন করলে উপরোক্ত ব্যক্তিরা তার বিরুদ্ধে ক্ষেপে উঠলে স্থানীয় মুরব্বিরা বিষয়টি সমাধান করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ