আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ ::
৪:৩৯ পূর্বাহ্ণ
কমলগঞ্জে মানুষের কঙ্কাল উদ্ধার: পরিবারের দাবী কঙ্কালটি নিখোঁজ হওয়া হাজেরার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি লেকের পাশে বনবিভাগের ৫০ একরের থল এলাকা থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। ২৪ জানুয়ারী সন্ধ্যায় লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরির পিছনের জঙ্গল থেকে কঙ্কালগুলো পুলিশ উদ্ধার করা হয়। এসময় কঙ্কালের পাশে গাছের সাথে ঝুলানো একটি শাড়ি দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিদ আলীর ভাগীনা ও মানিক মিয়ার ছেলে সোহেল আহমেদ গত ২৯ জুলাই নিখোঁজ হওয়া তার মা হাজেরা বিবি ওরপে কুঠিল (৪৮) এর কঙ্কাল বলে দাবী করে। তিনি গত ২৮ জুলাই রাতে একই এলাকায় ভাই আসিদ আলির বাড়ি থেকে রাতের খাবার শেষে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন। সে সময় সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে তার কোন সন্ধান পাওয়া যায়নি। সে উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় এলাকার মানিকের স্ত্রী ও মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মো. আসিদ আলির ছোট বোন। উদ্ধারকৃত কঙ্কালটি গৃহবধূ হাজেরা বিবির হলে তার কঙ্কালটি নিখোঁজের প্রায় ৫ মাস ২৬ দিন পর পাওয়া গেল।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সোমবার বিকালে ফুলবাড়ি চা বাগানের চা শ্রমিক বনো বাউরী ও তার স্ত্রী জঙ্গলে ছন কাটতে গিয়ে দেখতে পায় একটি গাছে শাড়ি ঝুলানো। পরে স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে গিয়ে দেখতে পান মাটিতে মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে আছে। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে তারা ঘটনাস্থলে গিয়ে শাড়ি, মাথার খুলি ও হাড় উদ্ধার করে।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর বড় ছেলে শাহ্আলম জানান, গাছে ঝুলানো শাড়ি দেখে বলেন, এটি আমার ফুফু হাজেরা বিবির। উল্লেখ্য, গত ২৯ জুলাই হাজেরা বিবি নিখোঁজ হন। নিখোঁজের পর ৩০ জুলাই শুক্রবার বিকালে ভাই মো. আসিদ আলি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
জানতে চাইলে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ কঙ্কালগুলো কার ডিএনও টেস্ট করার পর শনাক্ত করা যাবে। এ বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহন করা হচ্ছে।
উল্লেখ যে,ঢাকায় কর্মস্থলে ছিলেন তার ছেলে সোহেল আহমেদ। সে সময় মায়ের নিখোঁজের খবর পেয়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সবচেয়ে কঠোর লকডাউনের মধ্যেই প্রায় ১৪ ঘণ্টায় ২৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিজ বাড়ি পৌঁছে ছিলেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ