বুধবার, মে ২৭, ২০ ২৬
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি::
৩০ মার্চ ২০ ২২
৩:০ ৬ পূর্বাহ্ণ

বড়লেখায় হীড বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষার ওরিয়েন্টশন অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় যক্ষা, এইচ আই ভি, কোভিড-১৯ ও ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতামূলক স্বাস্থ্য শিক্ষা ওরেন্টিয়শনের অনুষ্ঠিত হয়েছে। হীড বাংলাদেশ বড়লেখার আয়োজনে নিউ সমনবাগ বাগানে (২৯ মার্চ) মঙ্গলবার এ অনুষ্ঠানে বড়লেখা হীড বাংলাদেশের সি নাইন্টিন প্রজেক্ট ফিল্ড অর্গানাইজার মানিক পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা- বাগানের মেডিকেল অফিসার ডাঃ সাব্বির আহম্মেদ উসমানী।

এছাড়াও ওরিয়েন্টেশনে যক্ষার লক্ষন ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বড়লেখা হীড বাংলাদেশের লেব টেকনেশিয়ান নন্দিতা সিনহা।

এ কর্মশালায় মেডিকেল অফিসার ডাঃ সাব্বীর আহম্মেদ উসমানী এইচ আই ভি, ম্যালেরিয়া,কোভিড-১৯ ও যক্ষা থেকে বাচতে হলে এবং যক্ষা মু্ক্ত বাংলদেশ গড়তে হলে নিজেদের করনীয় সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন। এসময় তিনি চা-বাগানের মতো এমন প্রান্তিক দুর্গম এলাকায় এরকম কর্মশালা আয়োজন করার জন্য হীড বাংলাদেশ বড়লেখার এবং সংশ্লিষ্ট সবাই কে ধন্যবাদ ও সাধুবাদ জানান।

এবং তিনি চা-বাগান এলাকায় হীড বাংলাদেশের এই মহৎ কাজে সর্বপরি সহযোগীতার আশ্বাস দেন। ওরিয়েন্টেশনে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ,নিউ সমনবাগ চা-বাগানের ইমাম, পুরোহিত, প্রাইমারি স্কুলের শিক্ষক,হাসপাতালের স্টাফ ও বাগানের চা-শ্রমিকবৃন্দ। আলোচনা শেষপ্রান্তে উপস্থিত অংশগ্রহণ কারীদের যক্ষা, এইচ আই ভি,কোভিড ১৯ ও ম্যালেরিয়া রোগ এবং রোগী সম্পর্কিত করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ