আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১০ :৪২ অপরাহ্ণ
বড়লেখার কবুতর রেসিং প্রতিযোগীতা করল কমলগঞ্জে
মৌলভীবাজারের বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উদ্যোগে ৯ম বারের মত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামের সৌখিন কবুতর খামারীর ২২৫টি হোমার রেসার প্রজাতির কবুতর দিয়ে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের ৯ম ট্রস সম্পন্ন হলো।
বড়লেখা উপজেলা থেকে বাক্সবন্দী করে কমলগঞ্জে আনা হয় ২২৫টি কবুতর। প্রায় ৫৫ কিলোমিটার দুর থেকে বাক্সবন্দী এসব কবুতর ছেড়ে দেওয়া হলো মুক্ত আকাশে। সেখানে তাদের মালিকেরা অপেক্ষায় আছেন, কখন কবুতরগুলো ফিরবে। যার কবুতর বড়লেখায় আগে পৌঁছাবে তিনিই হবেন বিজয়ী।
উক্ত কবুতর টস প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উপদেষ্টা বদরুল ইসলাম, বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, বাংলাদেশ জনপ্রত্যাশার সম্পাদক ও দেশদিগন্তের বার্তা সম্পাদক সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল প্রমুখ।
কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ছাড়া হলে ৩০ মিনিটের মধ্যে আকাশ পথে ৫১ কিঃমিঃ পথ পাড়ি দিয়ে কবুতরগুলো বড়লেখায় তাদের নিজ নিজ ঘরে পৌছাতে সক্ষম হয়। বড়লেখার রেসিং পিজিয়ন ক্লাবের এ প্রতিযোগীতাকে উপস্থিত সবাই করতালীর মাধ্যমে অভিনন্দন জানান।
উল্লেখ্য, এই প্রতিযোগীতাটি গত ১০ ডিসেম্বর কবুতর রেসিং প্রতিযোগিতা শুরু হয় প্রথমে ১৫ কিঃমিঃ জুড়ী, ১৪ ডিসেম্বর ২৫ কিঃমিঃ কুলাউড়া, ১৮ ডিসেম্বর ৪০ কিঃমি কটারকোনা, আজ ২২ ডিসেম্বর ৫৫ কিঃমি কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফানেল ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতায় অনেক কবুতরপ্রেমী অংশ নিয়েছেন। তাদের মধ্যে মোনায়েম খান (মুন্না), মাছুম মোহাম্মদ (প্রবাসী), দেলোয়ার হোসেন (প্রবাসী) কামরুল ইসলাম, আক্তার হোসেন, আব্দুল ছালাম, বাবুল হোসেন।
আগামী ২৬ ডিসেম্বর শ্রীমঙ্গল সখিনা সিএনজি ষ্টেশনের সম্মুখে ৮০ কিঃ মিটারের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন
জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা, জনমনে…
স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপী আর্ট এক্সিবিশন সম্পন্ন
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২…
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা যুবদলের র্যালি
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা আহছান মিয়ার মৃ'ত্যুবার্ষিকী শুক্রবার
ফটো সাংবাদিক রেজা রুবেল'র উপর হাম'লার তীব্র নিন্দা…
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ