সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ ডিসেম্বর ২০ ২০
৮:১৪ অপরাহ্ণ

পরীক্ষার দাবিতে প্রশাসনিক ভবনে কুবি শিক্ষার্থীদের তালা

করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবনের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নিয়ে দ্রুত সময়ে পরীক্ষা দেয়ার দাবি জানান।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করে আন্দোলন করেন তারা। পরীক্ষা নেয়ার দাবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।

 এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘হাটবাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’। বিক্ষোভ কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ