বুধবার, অক্টোবর ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ আগস্ট ২০ ২০
৪:৫০ অপরাহ্ণ

নবীগঞ্জে আরো ৩জনের করোনা শনাক্ত

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: হবিগঞ্জের নবীগঞ্জে আরো ৩জনের শরীরে করোনাভাইরাস (কোভিড ১৯) এর সংক্রমন পাওয়া গেছে। গতকাল, ১০আগস্ট রাত ১০টার দিকে এ রিপোর্ট আসে। এর আগে কয়েক ধাপে নবীগঞ্জের ১৪৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া যায়।

এখন পর্যন্ত নবীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৫২জন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বা্স্থ ও প.প.  কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।

নবীগঞ্জ থেকে এখন পর্যন্ত ১হাজার ১১৪জনের নমুনা সংগ্রহ করে ল্যাভে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ১৫২জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে ও ৮৪৭জনের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। উপজেলায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১২৪জন সুস্থ হয়েছেন এবং ১জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের টি.এইচ.ও ডা. আব্দুস সামাদ এ প্রতিবেদককে এসব তথ্য জানান।

তিনি আরো বলেন, নবীগঞ্জে প্রতিদিন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। বাইরে বের হলে মাস্ক পরিধান করুন। শারীরিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলাফেরা করুন। নিজের ও পরিবারের কথা ভেবে সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ