মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৮ অক্টোবর ২০ ২৪
৯:১১ অপরাহ্ণ

বিশ্বনাথ মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত নিয়ে ভিন্নমত পোষণ করলেন জেলার প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল মালেক

বিশ্বনাথ উপজেলা মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত নিয়ে ভিন্নমত পোষণ করলেন জেলা কমিটির প্রথম যুগ্ম আহবায়ক সাবেক মেম্বার আব্দুল মালেক।

তিনি বলেন, গত ১৬ অক্টোবর আমাদের জেলা মৎস্যজীবী দলের আহবায়ক একে এম তারেক কালাম এবং ২য় যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন এর স্বাক্ষরিত নোটিশ হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিশ্বনাথ উপজেলা মৎস্যজীবী দলের কমিটিকে বিলুপ্তের খবর জানতে পাই।

এর আগে আমাকে বিষয়টি জানিয়ে বিলুপ্তের নোটিশে স্বাক্ষর করতে বললে আমি তাতে রাজি হইনি। কারন আমি এই কমিটি বিলুপ্তের পক্ষে নই। যেহেতু বিগত দিনে এই কমিটির নেতৃবৃন্দ আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে অনেক জেল জুলুম কেটেছেন এবং এই কমিটি একটি সক্রিয় কমিটি ছিল।

তারা এমন কোন কার্যকলাপ করেননি যে কারণে কমিটি বিলুপ্ত করতে হবে। তিনি আরো বলেন যেহেতু মৎস্যজীবী দল সিলেট জেলা কমিটির ৩ সদস্য আহবায়ক কমিটি রয়েছে সেখানে প্রথম যুগ্ন আহবায় আমি, আমার স্বাক্ষর ছাড়া কমিটি বিলুপ্ত হবেনা। তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির কাছে ১৭ অক্টোবর একটি চিঠিও পাঠিয়েছেন। -বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ