রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১ এপ্রিল ২০ ২২
১১:০ ৪ অপরাহ্ণ

যেকোনো প্রাপ্তি মানুষকে উদ্বুদ্ধ করে, দায়িত্ব বাড়িয়ে দেয় - এম আতাউর রহমান পীর
পিডিজি এম আতাউর রহমান পীরকে গ্রান্ড রিসিপশন প্রদান
পিডিজি এম আতাউর রহমান পীর বলেছেন, যেকোনো প্রাপ্তি মানুষকে উদ্বুদ্ধ করে, দায়িত্ব বাড়িয়ে দেয়। আপনারা আমার সম্পর্কে যা বলেছেন, তা মিথ্যে হলেও আজকের পর থেকে আমার দায়িত্ব হবে আপনাদের কথাকে পূর্ণতা প্রদান করা। মানুষের ভালোবাসা পাওয়া খুব কঠিণ আবার খুব সহজও বটে। আমি আপনাদের ভালোবাসায় আপ্লুত। রোটারি করেছি মানুষের সেবা করার জন্য, মানুষের দৈন্য-দূর্দশা কিছুটা হলেও লাঘব করার জন্য। তার ফলাফল আজকের এই গ্র্যান্ড রিসিপশন। মানুষের জন্য কাজ করলে তা কখনো বিফলে যায় না। রোটারির সর্বোচ্চ সম্মাননা সার্ভিস এভৌব সেল্ফ প্রাপ্তিতে রোটারি সিলেট এরিয়া ডিস্ট্রিক্ট ৩২৮২ এর আয়োজনে গ্রান্ড রিসিপশনে সংবর্ধিত অতিথির অনুভূতি প্রদানকালে তিনি একথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর অভিজাত একটি রেস্টুরেন্টে আয়োজিত রিসিপশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারি ৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী এমপিএইচএফ। প্রোগ্রাম চেয়ার এসিস্ট্যান্ট গভর্নর পিপি রেহান উদ্দিন রায়হানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি গোলজার আহমদ হেলাল, পিডিএফএল ফিরোজা রহমান, পিপি এডভোকেট সেলিম খান, পিপি সিদ্দিকুর রহমান, পিপি কেরামাতুল আজিম পিন্টু, পিপি আসাদুজ্জামান সায়েম এবং পিপি মিজানুর রহমান । এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিপি নজরুল ইসলাম, পিপি মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, পিপি কফিল উদ্দিন বাবলু, পিপি আবু সালেহ ইয়াহহিয়া, পিপি নাজিম উদ্দিন শাহান, পিপি আব্দুল মুহিত দিদার, পিপি ডা. কামরুল ইসলাম, পিপি বাহারুল ইসলাম রিপন, পিপি আব্দুল কাদির, পিপি রিয়াজুল ইসলাম, পিপি আমিনুল ইসলাম, পিপি একেএম কামারুজ্জামান মাসুম, পিপি এনামুল হক, পিপি সাব্বির আহমদ, পিপি কামাল উদ্দিন ভুইয়া প্রমূখ। অনুষ্টানে ৩৩ জন ক্লাব প্রেসিডেন্ট অংশগ্রহন করেন এবং বক্তব্য রাখেন জালালাবাদ ক্লাবের প্রেসিডেন্ট আলী আশরাফ চৌধুরী খালেদ, মেট্রোপলিটন ক্লাব প্রেসিডেন্ট সাইফুর রহমান, মিডটাউনের প্রেসিডেন্ট আব্দুল হাফিজ, গার্ডেন সিটির প্রেসিডেন্ট সোহেল মাহমুদ, ই ক্লাব প্রেসিডেন্ট এর আজিম উদ্দিন, গ্রীন সিটির প্রেসিডেন্ট শাহজাহান সেলিম বুলবুল, গোল্ডেন সিলেট এর প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, রাইজিং স্টার প্রেসিডেন্ট ইউনুস আলী, হিলটাউনের প্রেসিডেন্ট দিদার হোসাইন, হলিল্যান্ড এর প্রেসিডেন্ট সাজিদ হোসাইন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ