১১:৩৭ অপরাহ্ণ
সিলেট মহানগর এবি পার্টির আহবায়ক কমিটি গঠন নেতৃত্বে ফারুক-শুয়েব
আমার বাংলাদেশ পার্টি'র (এবি পার্টি) সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার নগরীতে অনুষ্ঠিত পার্টির এক সমাবেশে মো. উমর ফারুককে আহবায়ক ও রেজাউল করিম শুয়েবকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, যুগ্ম আহ্বায়ক: মো. শরীফুজ্জামান চৌধুরী ও আবদুর রাজ্জাক, যুগ্ম সদস্য সচিব: আহমেদ খলীল তাপাদার ও মোঃ আক্তার হোসেন,সদস্য যথাক্রমে মিজানুর রহমান, আবদুল করিম , মোঃ আফসার উদ্দিন , আব্দুর রশিদ , শামীম মিয়া , রাশেদ হোসাইন , আকাশ রঞ্জন দাস , কাওছার মিয়া , সাকিবুল ইসলাম , নাঈম হোসেন , ইয়াসিন আহমদ , মশলু আহমদ , আবুল কাশেম , রিফাত হোসেন , আব্দুস সাত্তার , মামুন আব্দুল্লাহ , মোঃ নাজিম , ফারুক আহমেদ , মো. আব্দুল মুমিত, মাসুম আহমদ , রুমেল আহমেদ , মো. ফারুক হোসেন , মো. নাসির উদ্দিন , মো. সোহেল আহমদ ও মো. কাওছার আহমেদ। বিজ্ঞপ্তি।