মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৮ ফেব্রুয়ারী ২০ ২১
৪:২৩ অপরাহ্ণ

গোলাপগঞ্জে শিশু বিদ্যালয় উদ্বোধন
বর্তমান সরকার শিক্ষাকে সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে: এডভোকেট ইকবাল

গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মদনগৌরী প্রকাশিত পশ্চিম মদনগৌরী গ্রামে ফ্রান্স প্রবাসী ফারুক আহমদ মাষ্টারের অর্থায়নে গ্রামবাসীর সহযোগীতায় নব প্রতিষ্ঠিত সফর আলী আদর্শ শিশু (প্রাথমিক) বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

২৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্যিয়ান রাজনীতিবীদ এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পৃষ্টপোষক মাষ্টার ফারুক আহমদের সভাপতিত্বে ও যুবনেতা কাশেম উদ্দিন মুন্নার পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার শিক্ষাকে সর্বাদিক গুরুত্ব দিচ্ছে। যে গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই সে সকল গ্রামে প্রাথমিক বিদ্যালয় করে দিচ্ছে। মদনগৌরী গ্রামের মুল বৃহৎ একটি অংশে প্রাথমিক কোন বিদ্যালয় নেই তা আমার জানা ছিলনা। কেহ আমাকে বলেনি আমার এই অনিচ্ছাকৃত দুর্বলতার জন্য দুঃখ প্রকাশ করছি। পুর্বে আমাদের কাছে সুযোগ ছিল বর্তমানে সে সুযোগ নেই। আগামীতে সুযোগ আসলে এ গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা অগ্রাধিকার পাবে। পাশ্ববর্তী দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর গ্রামে আত্মীয়তার সুবাধে আমার শৈশবকাল কেটেছে। এখান থেকে মোগলাবাজার রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছি। দাউদপুর মদনগৌরী গ্রামের মধ্যখানে একটি প্রাথমিক বিদ্যালয় অতিব জরুরী। বিদ্যালয় প্রতিষ্ঠায় জমি ক্রয় সহ সর্বাত্মক সহযোগীতা আমি করবো ইনশাআল্লাহ।

তিনি বিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার জন্য ফ্রান্স প্রবাসী ফারুক আহমদ মাষ্টারের ভুয়সী প্রশংসা করেন। এ প্রচেষ্টার সাথে গ্রামবাসীকে সহযোগীতার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নজমুল আলম, উপজেলা প্রকৌশলী মো: মাহমদুল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী।

মোঃ আল আমিন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে রাখেন এমরান আহমদ।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্যে রাখেন মোগলাবাজার কিন্ডারগার্টেন এসোশিয়েশনের সভাপতি মাষ্টার সাহাবুদ্দিন শিহাব, সিলেট রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বুরহান উদ্দিন, জামাল উদ্দিন মেম্বার, মুজিবুর রহমান মেম্বার, সাহাবুদ্দিন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ