রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি:
৩ মার্চ ২০ ২২
৪:১৬ অপরাহ্ণ

ভাদেশ্বর নাছির উদ্দিন স্কুল এন্ড কলেজে ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন
ভাদেশ্বর নাছির উদ্দিন স্কুল এন্ড কলেজে বর্ণিল আয়োজনে একাদশ শ্রেণীর (২০২১-২২ শিক্ষাবর্ষ)  ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১ টায় শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশ ।

অনুষ্ঠানে প্রভাষক রায়হান আহমদের সঞ্চালনায় ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সদস্য হেলাল উদ্দিন আহমদ হেলু ও নাজিম উদ্দিন, প্রভাষক রণি চন্দ্র পাল, পিয়াস তালুকদার, সোস্যাল ইসলামি ব্যাংক, মোকাম বাজার শাখার ম্যানেজার (ইনচার্জ) আরাফাত আহমদ চৌধুরী।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন, প্রভাষক মো: এমদাদুর রহমান, শিপলু তালুকদার, ইকবাল আহমদ, শুভঙ্কর কর্মকার, আরিফ আহমদ, নুরুন্নাহার ঝুমুর, শামীমা আক্তার মুন্নি, স্কুল শাখার সিনিয়র শিক্ষক হাজেরা বেগম, আজিজ খান প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ