মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
২৩ ডিসেম্বর ২০ ২১
৩:০ ২ পূর্বাহ্ণ

ছাতকের আইডিয়াল কিন্ডারগার্টেনে প্রবাসী সংবর্ধনা ও ফল প্রকাশ
ছাতকের সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনে যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়া কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণি উত্তির্ণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষে কিন্ডারগার্টেনে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি, মুক্তবাংলা ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান, সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ সারওয়ার হোসাইন সুজন। সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থা দ্বারা পরিচালিত কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি ডা. মঈন উদ্দিনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল মো. রুবেল আহমদের পরিচালনায় সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক প্রিন্সিপাল মোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সহ-সভাপতি এমদাদুল ইসলাম লিলু, অর্থ সম্পাদক শুয়াইবুর রহমান, মাওলানা ইউসুফ আলী, স্থানীয় রানা মিয়া, এমরান আহমদ, জুবায়ের আহমদ, শিক্ষক স্বপন দেব, শিক্ষিকা লায়লা বেগম, সামিয়া বেগম ও ফাতেমা বেগম প্রমূখ। এসময় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ জাকির মাহমুদ। সভাশেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সভায় শ্রেণি-পাঠদানের ভিত্তিতে কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ