৫:২৪ অপরাহ্ণ
তিতাসে স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন
কুমিল্লার তিতাসে উপজেলা ত্রিবার্ষিক সম্মেনের মাধ্যমে নতুন স্কাউট কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে প্রথম বারের মতো প্রাথমিক পর্যায়ে দড়িকান্দি (দক্ষিন) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার মো. হুমায়ুন কবির কমিশনার ও আব্দুল করিম সাধারণ সম্পাদক মনোনীত হন।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে প্রধান অতিথির বক্তব্য দেন, তিতাস উপজেলা স্কাউট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিলন চাকমা,উপজেলা একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম, সহকারী শিক্ষা কর্মকর্তা এ এস এম আরিফুল হক, উপজেলা মুক্ত স্কাউট সভাপতি আব্দুল আউয়াল ভূইয়া ও শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাছিমপুর আর. আর.ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান চৌধুরী,বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ খন্দকার নুরুল আমিন, জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাখাওয়াত হোসেন প্রমুখ।