৩:৩১ পূর্বাহ্ণ
বিবি ট্রাষ্ট ব্যারিস্টার এম এ সালাম'র পক্ষে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বিবি ট্রাষ্ট ব্যারিস্টার এম এ সালাম এর পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সালামের গ্রামের বাড়িতে সমাজের অসহায় মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ব্যারিস্টার এম এ সালামের বড় ভাই হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, পবিত্র রমজান মাসে সমাজের সকল মানুষের মুখে হাসি ফোঁটানোর উদ্দেশ্যেই আমাদের এ মহতী উদ্যোগ।
অতীতের মত ভবিষ্যতেও ট্রাষ্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মকসুদুল করিম নুহেলের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আজাদ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রণি, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল ইসলাম রাসেল, যুগ্ন সম্পাদক জুবায়ের আহমদ লিলু, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কাওছার আহমদ নামর, যুগ্ন আহ্বায়ক ও জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আনহার আহমদ মারনুস, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, সিলাম ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার আহমদ, মোগলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, জালালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক আমিনুর রহমান সাজু, সিলাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনছুর আহমদ, সিলেট জেলা ছাত্রদল নেতা আবিদ নুর, বালাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মহি উদ্দিন তালুকদার মিলন, জালালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিছবাহ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি