বুধবার, মে ২৭, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি::
৫ জুলাই ২০ ২৩
৯:০ ৯ অপরাহ্ণ

প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
কুলাউড়ায় পুলিশ দিয়ে ব্যবসাীয়কে হয়রানির অভিযোগ

কুলাউড়ায় ব্যবসায়িক বিরোধের জের ধরে প্রতিপক্ষের ইন্ধনে এক নিরীহ ব্যবসায়ীকে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

এমনকি ওই নিরীহ ব্যবসায়ীর একটি মোটর সাইকেল ও একটি পাওয়ার টিলার গাড়ী বাড়ি থেকে জোরপূর্বক থানায় নিয়ে আসা হয়েছে। (৫ জুলাই) দুপুরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ব্যবসায়ী আলমগীর হোসেন।

সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন জানান, তিনি ব্রাহ্মণবাজারের হিংগাজিয়া বাজারের একজন ফার্ণিচার ব্যবসায়ী। এর পাশাপাশি তিনি মাছের ফিসারী, কৃষিকাজ ও ইট বালু পরিবহনে নিয়োজিত ট্রলি গাড়ীর ব্যবসা করে থাকেন।

ব্যবসার পরিধি বৃদ্ধি পাওয়ায় একই এলাকার বদরুল হোসেন অপু, মানিক মিয়া ও জুয়েল মিয়া তাকে ব্যবসায়িকভাবে ক্ষতি সাধনের জন্য নানা ষড়যন্ত্র করে আসছে। গত এক মাস পূর্বে হিংগাজিয়া বাজার থেকে মানিক মিয়ার একটি মোটর সাইকেল চুরি হয়।

এঘটনায় তাকে ফাঁসানোর চেষ্টা করে ওই তিনজন। কিন্তু এতে ব্যর্থ হয়ে আমার ড্রাইভারকে ৫৪ ধারায় কোর্টে প্রেরন করে পুলিশ। এক পর্যায়ে তারা ব্যর্থ হয়ে কুলাউড়া থানার এসআই নৃপেশ দেবকে দিয়ে গত ১১ জুন আমার বাড়িতে জোরপূূর্বক ঢুকে আামার মোটর সাইকেলর লক ভেংগে এবং বাজারে থাকা ট্রলি গাড়ি থানায় নিয়ে যায়।

এঘটনায় গত ২১ জুন তিন বখাটের বিচার ও পুলিশ কর্তৃক থানায় নেওয়া আমার মোটর সাইকেল ও ট্রলি ফেরৎ পাওয়ার জন্য একটি আবেদন নিয়ে মৌলভীবাজার পুলিশ সুপারের কাছে ভুক্তভোগী আলমগীর সরাসরি দেখা করেন।

তখন মৌলভীবাজারের পুলিশ সুপার ভুক্তভোগী আলমগীর ও তার স্ত্রী ও ছোট ২ ছেলের কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস প্রদান করেন। কিন্তু মোটর সাইকেল ও ট্রলি নেওয়ার ২৪ দিন অতিবাহিত হলেও এখনও পুলিশ ফেরত দেয়নি বলে জানান আলমগীর।

এব্যাপারে এসআই নৃপেশ দেব জানান, আলমগীরের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। সেসব কুকর্ম থেকে বাঁচতে সে কৌশল হিসাবে পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। তবে আদালতের নির্দেশ ছাড়া ভুক্তভোগীর মোটর সাইকেল ও ট্রলি আনা ঠিক হয়েছে কিনা প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এব্যাপারে কুলাউড়া থানার ওসি(তদন্ত) রতন চন্দ্র দেবনাথ জানান, বিষয়টির ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ