সোমবার, মে ২৫, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া, তিতাস(কুমিল্লা)::
২ জানুয়ারী ২০ ২১
১:৩৮ পূর্বাহ্ণ

তিতাসের মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে।

সারাদেশের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক মাছিমপুর আর.আর. ইনস্টিটিশনের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়। 
 
১ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশন প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে  নতুন পাঠ্য বই তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ জহিরুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার বকুল,সহকারী শিক্ষক ফারুক আহমেদ, মোসাম্মৎ সালমা আক্তার, মোসাম্মৎ নাসরিন আক্তার কণা,শহিদুল বাশার,মোঃ সেলিম মিয়া ও পরিতোষ সিকদারসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ