রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৭ মার্চ ২০ ২২
৪:৫১ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকে ৫দিনব্যাপি ইন হাউস ট্রেনিং প্রোগ্রাম শুরু
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হক বলেছেন কর্মক্ষেত্রে মেধার বিকাশে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মকর্তা পেশাগত ক্ষেত্রে নিজেকে সমৃদ্ধ করতে পারেন। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের উদ্যোগে SAP ERP বিষয়ক ইন হাউস ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানেএ প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হক একথা বলেন। বাংলাদেশ ব্যাংকের ডিজিএম (প্রশাসন -১) খালেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক রূপ রতন পাইন, একেএম এহএসােন ও মোঃ কাওছার মতিন। রিসোর্স পারসন হিসেবে প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সাফায়াত আরেফিন ও মোঃ শাহীনুর হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সৈয়দ শোয়েবুর রহমান, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, এটিএম আব্দুল্লাহ, মোঃ আতিকুর রহমান, কালিপদ রায়, মোঃ জাবেদ আহমদ, সাইফুল ইসলাম খান, মোঃ সাইফুল আলম, এহসানুল হক চৌধুরী, আশরাফ আলী ভুইয়া, ডাক্তার উম্মে কুলসুম প্রমুখ উপস্থিত ছিলেন। ৫দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচি ২৭ - ৩১ মার্চ পর্যন্ত চলবে। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও উপপরিচালক পদমর্যাদার ১৫জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ