রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৮ মার্চ ২০ ২২
১০ :৫০ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় সূচনা প্রকল্পের সহযোগিতা জোরদারকরণ কর্মশালা
আমাদের উদ্যোক্তারাই দেশের চেহারা পাল্টে দিতে পারেন: স্নিগ্ধা তালুকদার
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে আত্বনির্ভরশীল হয়ে গড়ে উঠতে হবে। সেই সাথে বেশি করে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। কারণ উদ্যোক্তারাই দেশের চেহারা পাল্টে দিতে পারেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ইউকে এইড ও ইউরোপিও ইউনিয়নের অর্থায়নে এবং এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে পুষ্টি উন্নয়নে সূচনা কর্মসূচীর সাথে সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সহযোগিতা জোরদারকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুষ্টির চাহিদা পুরণে সূচনা প্রকল্পের কার্যক্রম খুবই প্রশংসনীয় উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার আরো বলেন, এ প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক উপকারভোগীদের উপজেলার বিভিন্ন দফতর সমন্বয় করেই আগামীতে কাজ করবে। উদ্যোক্তারাই আমাদের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিভিন্ন বিভাগ উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে। সূচনার তৈরি উদ্যোক্তারা এসব দফতর থেকে সহজ শর্তে ঋণ নিয়ে নিজেকে বেশি করে স্বাবলম্ভী করে গড়ে তুলতে পারেন।

অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করেন সূচনা প্রকল্পের প্রকল্প সমন্বয়ক ফাহিম সারওয়াত। এছাড়া সূচনা কর্মসূচী কর্তৃক বাস্তবায়নাধীণ বিভিন্ন কর্মকান্ড এবং তার অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্পের উপজেলা সমন্বয়ক গোলাম মোস্তফা।

প্রকল্পের নিউট্রেশন অফিসার শেখ তৌওহিদা রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অয়েছ আহমদ ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক খালেদ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, কোষাধ্যক্ষ শরীফ আহমদ, প্রকল্পের জিসিডিও শাহিদা আখতার, ইউসি আবুল কালাম, দিলপছন সাজিয়া, মনিটরিং অফিসার তুলনা বেগমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ