রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৭ মে ২০ ২২
১২:৩৮ পূর্বাহ্ণ

বন্যার্ত ৭০০ পরিবারে ‘কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের’ ত্রাণ বিতরণ
সিলেটের কোম্পানীগঞ্জে বন্যা দুর্গত ৭০০ পরিবারকে ত্রাণসহায়তা দিয়েছে ‘কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ’। উপজেলার ৬টি ইউনিয়নের সাত শ’ পরিবারের কয়েক হাজার লোকের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীসহ চিড়া, মুড়ি, স্যালাইন ও ঔষধ প্রদান করা হয়। সংগঠনের উপজেলা সদরস্থ কার্যালয়ে আজ সকাল সাড়ে ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণের ত্রাণ বিতরণ করা হয়।

সংগঠনের প্রধান সমন্বয়ক হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম। ত্রাণ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় দেশের কার্যবাস্তবায়ন কমিটিসহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সংগঠনের সাবেক সভাপতি ও ত্রাণ বাস্তবায়ন কমিটির আহবায়ক, কানাডা প্রবাসী শাহজাহান মোহাম্মদ রুমেল, যুগ্ম আহবায়ক ও সৌদি আরব শাখার সভাপতি হাফিজ আনছার উদ্দিন, যগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক পর্তুগাল প্রবাসী মঈন উদ্দিন মনি, সদস্য সচিব ফ্রান্স প্রবাসী ফরহাদ আহমদ নুর, যুগ্ম আহবায়ক ও সৌদি আরব প্রবাসী মো. নুর মিয়া, মো. আলী আকবর, যুগ্ম সদস্য সচিব দুলাল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সমন্বয়ক শামীম আজাদ চৌধুরী, হাবিবুল্লাহ জাবেদ, সদস্য রাসেল আহমদ, সাংবাদিক মঈনুদ্দিন মিলন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কমিটির সদস্য ও ইউ/পি সদস্য মাওলানা মাহবুবুর রহমান, কমিটির সদস্য ও সাংবাদিক তরিকুল ইসলাম, শরীফ উদ্দিন, নজরুল ইসলাম, হেলাল আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠের সাধারণ সম্পাদক এহছানুল মাহবুব, সংগঠনের বাহরাইন শাখার সেক্রেটারী সাইদুর রহমান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হাসান, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম আহমেদ, বাহরাইন শাখার সহ সাধারণ সম্পাদক লিটন আহমদ, সাংবাদিক নোমান আহমদ, আখতারুজ্জামান, সরওয়ার খান প্রমূখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ