বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৫ মে ২০ ২২
৮:৫৯ অপরাহ্ণ

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় নেমে প্রাণ গেল দুই শিশু কন্যার

মৌলভীবাজারের কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে প্রাণ হারালো দুই চা শ্রমিক শিশুকন্যা। গত মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে ছড়ায় গোসল করতে নেমে শিশু দুটি নিখোঁজ হয়েছিল।

অনেক খোঁজা খুঁজির এদিন সন্ধ্যায় ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে যায়। নিহতরা হলো পাথর টিলা এলাকার শিবচরণ উড়াং এর মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াং এর মেয়ে রিসিতা উড়াং (১০)। দুইজনই মিরতিংগা চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ধনাবাউরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইটি শিশুর মরদেহ ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্বার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে যান। মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাধন বিকাশ চাকমা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই , শিশু দুটি মারা যায়। কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাঁছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছড়ার পানির গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ