১১:৫৭ অপরাহ্ণ
ইব্রাহিম আলী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ
ইব্রাহিম আলী স্মৃতি পরিষদ আছিরগঞ্জের উদ্যোগে মেধাবৃত্তি পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আলম দুলালের পৃষ্টপোষকতায় আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সুয়েব বলেছেন, শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের আয়োজন করে তাদের পড়াশোনায় মনোযোগী করে তোলা যায়। আজকের শিক্ষার্থীরা হলো আগামী দিনে দেশ গড়ার কারিগড়। আর এই দেশ গড়ার কারিগড়দের পেছনে অনেকেই অবদান রেখে যাচ্ছেন।
তার মধ্যে অন্যতম হলো মরহুম ইব্রাহিম আলী। মরহুম ইব্রাহিম আলীর সুযোগ্য সন্তান যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আলম দুলাল পিতার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি এ ধরনের মহতি উদ্যোগের জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সহকারী শিক্ষক আফিয়া বেগম ও রাকিব আহমদের যৌথ উপস্থাপনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান রোকসানা বেগম, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ্ব মুহিবুর রহমান, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজির উদ্দিন আনসার, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মালিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আতাউর রহমান আপ্তাব, গোলাপগঞ্জ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ মোহাম্মদ আব্দুল কুদ্দুছ , গোলাপগঞ্জ সহকারী শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক জামাল উদ্দিন, সাবেক মেম্বার ও আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য জয়নাল উদ্দিন, শিক্ষক জয়নুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী খায়রুল ইসলাম দুলু, উপজেলা আওয়ামীলীগ নেতা আলীম উদ্দিন বাবলু, ফাইদুল ইসলাম মেম্বার, ছাত্রনেতা মাহবুব আহমদ আজাদ, সাবেক দেবারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এনাম উদ্দিন, জহিরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি