বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৬ নভেম্বর ২০ ২৩
১০ :৪৪ অপরাহ্ণ

কমলগঞ্জে সন্ধ্যা না হতেই ডিবি পরিচয় দিয়ে সেনা সদস্যের বাড়ীতে ডাকাতি

দিন দুপুরে ডিবি পরিচয়ে দিয়ে সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ী মনিপুরী পাড়ায়।

স্থানীয়রা জানায়, বাড়িটি একটু নিরিবিলি থাকায় সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম বাঘবাড়ি গ্রামের সেনা সদস্য বর্তমান র‍্যাপিট এ্যাকশন ব্যাটলিয়ান (র‍্যাব) এ কর্মরত সুনীল সিংহের বাড়ীতে মুখোশধারী চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে।

এসময় তার বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ,(৭৫) মা কৃষ্ণকুমারী সিনহা (৫৫) চাচী রাজকুমারী সিনহা (৫০) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত,পা বেধে ঘরে থাকা স্বর্ণালংকার,মোবাইল সেটসহ নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর তাদের আত্নচিৎকারে এলাকাবাসীরা এগিয়ে গিয়ে তাদের ঘরের মধ্যে বাধা অবস্থায় দেখতে পান। পরে বৃদ্ধার পরিবার ঘটনা খুলে বলেন।

এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। এ ব্যপারে কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী সাথে আলাপকালে তিনি জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন, পুলিশ তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ