রবিবার, এপ্রিল ১৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৪ আগস্ট ২০ ২৫
৩:০ ১ অপরাহ্ণ

সিলেট-৪ সংসদীয় আসনের সদস্যদের নিয়ে জামায়াতের স'ম্মে'লন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর বলেছেন, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কল্যাণের রাজনীতি করে। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র গঠনের কাঙ্খিত স্বপ্নকে বাস্তবায়নের রাজনীতি করে। তিনি বলেন আদর্শ সমাজ ও বৈষম্যহীন রাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সারা দেশে প্রার্থী সিলেক্ট করেছে।

তাই প্রত্যাশিত সমাজ ও রাষ্ট্র গঠনে এবং জনগণের স্বপ্ন পূরণে জামায়াত মনোনীত প্রার্থীদের পাশে থাকুন। তিনি বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে পরিবর্তনের যে স্বপ্ন দেখেছে দেশবাসী সেটাকে ফিকে হতে দেয়া যাবে না। অসৎ, অযোগ্য রাজনীতিবিদদের হাতে নিজেদের ভাগ্য তুলে দেয়ার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। এসময় তিনি সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীনের পক্ষে সবাইকে কাজ করতে উদাত্ত আহ্বান জানান।

তিনি শনিবার (২৩ আগস্ট) সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) সংসদীয় আসন এর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা জামায়াত সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, জেলা জামায়াত নেতা সাঈদুর রহমান, জেলা পেশাজীবি পরিষদ সভাপতি মাস্টার নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আমীর মাস্টার আবুল হোসেন, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমান, জামায়াতনেতা মাস্টার আবুল খায়ের, মাওলানা রফিক আহমদ, নাজমুল হাসান শিকদার প্রমূখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ