বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
২০ মে ২০ ২১
৭:৪৬ অপরাহ্ণ

ফোলআপঃ
কমলগঞ্জে জোড়া লাগানো দুই শিশুকে বাচাঁনো গেলোনা

মৃত্যুর কাছে হার মানতে হল ফুট ফুটে জোড়া লাগানো দুই বোনকে। অনেক চেষ্টা করার পরও ১৪ দিন পর দুই কন্যা শিশু মারা গেছে । গত ৫ মে রাতে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে সিজারের মাধ্যমে জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয় ।

জন্মকালীন সময় থেকেই দুজনের পেট একত্রে জোড়া লাগানো ছিল। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আলাদা ছিলো। এদিকে দুই মেয়েকে আলাদা করতে সহযোগিতা চান জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতি। সে সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ অনেকেই।

এরপর একরাশ সাহস নিয়ে পিতা জুয়েল মিয়া শিশুদের নিয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হন চিকিৎসার জন্য। অবশেষে ১৪ দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় জোড়া শিশু বুধবার রাত ৯ টার দিকে ঢাকা শিশু হাসপাতালে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুর পিতা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের পান ব্যবসায়ী জুয়েল মিয়া।

তিনি বলেন, অনেক চেষ্টার পরও মৃত্যুর কাছে হার মানতে হল সদ্য জন্মগ্রহণ করা দুটি শিশুকে। এদিকে বৃহস্পতিবারসকালে ঢাকা থেকে লাশ বাড়িতে এনে এদিন দুপুরে শিংরাউলী কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয় শিশু দু'টির।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ