শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৩১ ডিসেম্বর ২০ ২৩
৮:৩০ অপরাহ্ণ

বিয়ানীবাজার বিএনপি নেতা কছির আলী বহিষ্কার

সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাতিউরা ইউনিয়ন বিএনপির সভাপতি কছির আলীকে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে সিলেট জেলা বিএনপি।

শনিবার সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

পাশাপাশি কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপি বরাবরে তার বক্তব্য চাওয়া হয়েছে চিঠিতে।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ