৭:০ ৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা গেলো কমলগঞ্জ পৌরসভার আড়াইশত দুঃস্থ পরিবারে
মৌলভীবাজারের কমলগঞ্জের পৌর এলাকার করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ অসহায় প্রতিবন্ধী, কর্মহীন দিনমজুর, শ্রমজীবীসহ নিম্ন আয়ের আড়াইশ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১ টায় কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ ও আব্দুল মালিক বাবুলের যৌথ পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আছাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।